Print

SomoyKontho.com

ফ্লোরিডার সড়ক থেকে আটক বিশাল কুমির

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৭, ২০২৫ , ১১:৫৩ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৭, ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ফ্লোরিডার সরসোটা কাউন্টির একটি আবাসিক এলাকায় সড়কের মাঝখান থেকে ১৪ ফুট লম্বা এবং প্রায় ৬০০ পাউন্ড ওজনের কুমির উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রাথমিকভাবে কুমিরটি একটি বাড়ির দরজার সামনে বিশ্রাম নিচ্ছিল। পরে ভুলক্রমে পাশের বাড়ির নিরাপত্তা এলার্ম বাজিয়ে দেয় এবং সড়কের মাঝখানে চলে এসে ব্যাপক যানজট সৃষ্টি করে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্তত ৭ জন পুলিশ। বিশালাকৃতির কুমিরটির সঙ্গে ধস্তাধস্তি শেষে তারা তাকে নিরাপদে আটক করতে সক্ষম হয়। পরে কুমিরটিকে প্রানী সংগ্রহশালায় পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com