Print

SomoyKontho.com

কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৭, ২০২৫ , ২:৩১ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৭, ২০২৫, ২:৩১ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনার কলমাকান্দায় ঐতিহাসিক ৭ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় কলমাকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় এ কর্মসূচি পালন করা হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, কলমাকান্দার আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম, এ খায়ের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারী চাঁন মিয়া। আলোচনা সভা সঞ্চালনা করেন মোস্তাক আহমেদ পলাশ।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, সহ-সভাপতি এম, আলমগীর তালুকদার, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন মণ্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব সোলায়মান হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক হাসান সৌরভ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব ইয়াসির আরাফাত, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সদর ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি শামসুজ্জামান মোল্লা এবং বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী প্রমুখ।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও দেশের স্বাধীনতার ইতিহাস তুলে ধরে বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।

এ সময় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com