বরিশালের বাবুগঞ্জে সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বিএনপি নেতাকর্মীদের হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যান ব্যারিস্টার ফুয়াদ। সেখানে তাকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন।
এ প্রসঙ্গে আসাদুজ্জামান ফুয়াদ গণমাধ্যমকে বলেন, আজ এই উদ্বোধন অনুষ্ঠানটি পণ্ড করতে চেয়েছিল কিছু লোক। যেমনটা হয়েছে মুলাদীতে। ব্রিজটি নির্মাণের জন্য একটি চীনা কোম্পানি টেন্ডার পেয়েছে। তাদের কাছে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ আসে। তবে এখানে জেলা-উপজেলার কথা বলা হয়নি। ব্রিজটি হলে এলাকার উন্নয়ন হবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com