Print

SomoyKontho.com

বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ নিয়ে যা জানালেন তারেক রহমান

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৮, ২০২৫ , ৭:২৫ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৮, ২০২৫, ৭:২৫ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

বিগত সরকারের আমলে দেশের আইনশৃঙ্খলা, আদালত, প্রশাসনসহ প্রত্যেকটা জিনিসকে ভেঙেচুরে ধ্বংস করে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মাধ্যমে আগামী প্রজন্মের ভবিষ্যৎও নষ্ট হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আজ সোমবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক সভায় ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, বিগত সরকার রাজনৈতিক স্বার্থে তারা দেশের অর্গানগুলোকে ব্যবহার করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এ থেকে উত্তরণে আমাদের একটা অনুষ্ঠানের নাম দিয়েছি ‘দেশ গড়ার পরিকল্পনা’।

একটা দল চাইলেই সব কিছু ভালো করতে পারবে এমন না, ভুলত্রুটি থাকতেই পারে। তবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেশের মানুষ যতবার রাষ্ট্র পরিচালনার সুযোগ দিয়েছে, ততবারই দেশ ও দেশের মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করেছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন তিনি একটি প্রকল্প গ্রহণ করেছিলেন। তা ছিল খাল খনন প্রকল্প। এ নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। কিন্তু এর পেছনে অনেক কারণ ছিল। খাল খননের মাধ্যমে তিনি একদিকে যেমন বন্যা নিয়ন্ত্রণ করেছিলেন, আরেকদিকে ফসলের সেচ ব্যবস্থার উন্নতি ঘটিছিলেন। এর ফলে যে জমিতে একটি ফসল হতো, সেখানে দুটি ফসল হওয়া শুরু করলো শুধু পানি সরবরাহ ঠিকভাবে করার কারণে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com