Print

SomoyKontho.com

রাজধানীর লালবাগে প্লাস্টিক গোডাউনে আগুন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৭, ২০২৫ , ৪:৪২ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৭, ২০২৫, ৪:৪২ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

রাজধানীর লালবাগে প্লাস্টিক গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে চেয়ারম্যান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ইসলামবাগ চেয়ারম্যানঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দুপুর ১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে মোট ১১টি ইউনিট।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com