Print

SomoyKontho.com

পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৪

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৮, ২০২৫ , ১০:৪৪ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

আবারও পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ হামলায় প্রাণ গেছে কমপক্ষে চারজনের।

বুধবার (১৭ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম) হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম সিএনএন।

ওয়াশিংটনের দাবি, মাদক পাচার করছিল নৌযানটি। আরও দাবি করা হয়েছে, মাদক পাচারের জন্য ব্যবহৃত নৌরুটে অবস্থানের সময় এতে হামলা চালানো হয়েছে।

এর আগে, গত মঙ্গলবারও (১৬ ডিসেম্বর) একই স্থানে তিনটি নৌযানে হামলা চালায় মার্কিন সেনারা। এতে অন্তত ৮ জন নিহত হয়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com