Print

SomoyKontho.com

ইউরোপের সাথে সামরিক চুক্তি বাতিলের অনুমোদন রুশ সরকারের

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২২, ২০২৫ , ১০:২৬ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২২, ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

উত্তেজনার মাঝেই ইউরোপীয় দেশগুলোর সাথে স্বাক্ষরিত সামরিক চুক্তি বাতিলের অনুমোদন দিয়েছে রুশ সরকার।

শনিবার (২০ ডিসেম্বর) দেশটির সরকারি ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

স্নায়ুযুদ্ধের পর ১৯৯২ থেকে ২০০২ সালের মধ্যে বেশকিছু ইউরোপীয় দেশের সাথে দ্বিপাক্ষিক সামরিক চুক্তি করেছিল রাশিয়া। এসব দেশের মধ্যে রয়েছে জার্মানি, পোল্যান্ড, নরওয়ে, বুলগেরিয়া ও রোমানিয়াসহ বেশকিছু দেশ।

তবে, ২০২২ সালে ইউক্রেনের সাথে যুদ্ধে জড়ানোর পর ইউরোপীয় দেশগুলোর সাথে সম্পর্কে গুরুতর অবনতি ঘটে মস্কের। এরই জেরে এ সিদ্ধান্ত নিয়েছে পুতিন প্রশাসন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com