Print

SomoyKontho.com

৩০০ ফিটে নেতাকর্মীদের ঢল, স্লোগানে উৎসবের আমেজ

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৫, ২০২৫ , ১২:১২ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৫, ২০২৫, ১২:১২ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

১৭ বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় তৈরি করা হয়েছে এক সুবিশাল মঞ্চ।

তারেক রহমানের আগমন উপলক্ষ্যে রাজধানীসহ সারাদেশের তৃণমূল পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা জড়ো হচ্ছেন সমাবেশস্থলে। স্লোগানে মুখর চারপাশ। বিরাজ করছে উৎসবের আমেজ। বলা চলে স্লোগান, প্ল্যাকার্ড আর উচ্ছ্বাসে পুরো সমাবেশস্থল যেন ‘উৎসবকেন্দ্র’ হয়ে উঠেছে।

এদিকে, আজ সকাল ১০টার দিকে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

এর আগে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত রাত ১২টার পর লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে বিমানটি একই বিমানে তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com