Print

SomoyKontho.com

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে ইনকিলাব মঞ্চ: জাবের

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৬, ২০২৫ , ৯:০৪ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৬, ২০২৫, ৯:০৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না বলে জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

শুক্রবার (২৬ ডিসেম্বর) শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি চলাকালে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, বিচারের দাবিতে প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রিযাপন করা হবে।

এ সময়, ওসমান হাদির ভাই ওমর বিন হাদি বলেন, এই সরকারের হাদি হত্যার বিচারে আগ্রহ নেই। বিচার না হলে যমুনা ঘেরাও এবং ক্যান্টনমেন্ট অভিযুখে লং মার্চের হুঁশিয়ারিও দেন তিনি।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার ওপর চাপ থাকলে বা তাকে দেশের গোয়েন্দা সংস্থা সাহায্য না করলে আন্তর্জাতিক তদন্ত সংস্থাকে যুক্ত করতে হবে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com