Print

SomoyKontho.com

অন্তর্বর্তী সরকারের সময়েই হাদি হত্যার বিচার হবে: পরিবেশ উপদেষ্টা

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৮, ২০২৫ , ১২:২৫ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৫, ১২:২৫ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

আগামী ৭ জানুয়ারি শরীফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে। চার্জশিট দেয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়ের মধ্যেই এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে গিয়ে এই কথা বলেন তিনি

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার হাদির খুনি ও তাদের পেছনে থাকা ব্যক্তিদের চিহ্নিত করতে কাজ করছে। চার্জশিট নির্ভুল ও নিখুঁতভাবে দিতে কাজ চলছে। যাতে তাতে কোথাও কোনও ফাঁকফোকর না থাকে। মনে রাখতে হবে আমরা একটি শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজ করছি। ফলে এমন তথ্য বলা যাবে না যা শত্রুকে শক্তিশালী করে।

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, হাদির হত্যাকারীরা দেশের বাহিরে গিয়ে থাকলে তাদের ফিরিয়ে আনতে কূটনীতিক চ্যানেলে ভারতকে স্পষ্টভাবে জানানো হয়েছে। ভারতে তাদের খুঁজে পাওয়া গেলে দেশটি আমাদের সহায়তা করবে বলে জানিয়েছে। তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাচ্ছে না। ডিবি পুলিশ সংবাদ সম্মেলনে আরও বিস্তারিত জানাবে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com