Print

SomoyKontho.com

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় থাকায় জামায়াতের মহাসমাবেশ স্থগিত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৮, ২০২৫ , ১০:৫০ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৮, ২০২৫, ১০:৫০ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থাকায় রাজধানীতে পূর্বঘোষিত আগামী ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২৮ ডিসেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।

এর আগে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আগামী ৩ জানুয়ারি রাজধানীতে মহাসমাবেশের ডাক দেয় জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অনুষ্ঠিত বৈঠকে আগামী ৩ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করার আহ্বান জানানো হয়েছিল।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com