Print

SomoyKontho.com

অবশেষে কমলো সোনার দাম, মঙ্গলবার থেকে কার্যকর

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৯, ২০২৫ , ১০:৫৯ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৯, ২০২৫, ১০:৫৯ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

টানা ৮ দফা বৃদ্ধির পর দেশের বাজারে অবশেষে কমেছে স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে দুই হাজার ৫০৮ টাকা পর্যন্ত। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (২২ ক্যারেটের) স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ২৬ হাজার ৯২৩ টাকায়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।.

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে স্বর্ণের দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমে দুই লাখ ১৬ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৪ হাজার ৭২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com