রাজধানীতে শীতের তীব্রতা আরও বেড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে ঘন হয়েছে কুয়াশা। কোথাও কোথাও বইছে হিমেল বাতাস। রাতের শেষ প্রহর থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় ঢাকা শহর। শীতের দাপটে জনজীবন হয়ে উঠেছে বিপর্যস্ত।
শুক্রবার (২ জানুয়ারি) দেশের ৭ জেলায় বইছে শৈত্যপ্রবাহ।
এ অবস্থায় রাজধানীবাসীর জীবন হয়ে উঠেছে বিপর্যস্ত। এদিকে, টানা কয়েকদিন পর রাজধানীতে রোদের মুখ দেখা যায়। ফলে কমতে শুরু করেছে কুয়াশা।
ঢাকায় কুয়াশা নিয়ে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, আজ রাজধানীসহ অন্তত দুই-তৃতীয়াংশ এলাকায় কুয়াশা ছড়িয়ে আছে। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু অংশ ছাড়া দেশের অন্যত্র কুয়াশা আছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com