Print

SomoyKontho.com

মধ্যরাতে ডিএনসিসির অবৈধ বিলবোর্ড অপসারণে অভিযান

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩, ২০২৬ , ১০:০১ পূর্বাহ্ণ | আপডেট: জানুয়ারি ৩, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় মধ্যরাতে অবৈধ বিলবোর্ড অপসারণে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। শুক্রবার (২ জানুয়ারি) মধ্যরাতে এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

ডিএনসিসি জানায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে লাগানো পোস্টার ও বিলবোর্ডসহ সব ধরনের অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে সরিয়ে ফেলা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলে এই কার্যক্রম।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com