Print

SomoyKontho.com

ইপিএলে রাতে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি-ইউনাইটেড-চেলসি

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৭, ২০২৬ , ১:৪২ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ৭, ২০২৬, ১:৪২ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

আজ রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে একই সময় ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে বিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটে ও চেলসি। বাংলাদেশ সময় রাত দেড়টায় শুরু হবে ম্যাচ দু’টি। আর রাত সোয়া ২টায় মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড-বার্নলি।

ওয়েস্ট লন্ডন ডার্বির চেলসি ও ফুলহ্যাম ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে চেলসির নতুন কোচ লিয়াম রোজনিয়র। তবে এ ম্যাচে ব্লুদের ডাগআউটে দেখা যাবে ভারপ্রাপ্ত কোচ ক্যালাম ম্যাকফারলেনকে। চেলসির অনুর্ধ্ব ২১ দলের এই কোচের অধীনেই সবশেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১ পয়েন্ট পায় ব্লুরা।

ফুলহ্যাম ম্যাচের আগে চেলসির জন্য সুখবর নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন মিডফিল্ডার ময়সেস কেইসেডো। তবে এখনও ইনজুরিতে মাঠের বাইরে মার্ক কুকুরেয়া, ওয়েসলি ফোফানা, মাখাইলো মুড্রিখ, রোমিও লাভিয়ার মতো ফুটবলাররা।

কেবল চেলসি নয় ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটেও দেখা যাবে নতুন কোচ। রুবেন আমোরিমের বরখাস্ত হবার পর ভারপ্রাপ্ত কোচ হিসেবে আন্দ্রে ফ্লেচারের অধীনে বার্নলির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিল ভক্তদের জন্য সুখবর ইনজুরি কাটিয়ে ফিরছেন ব্রুনো ফার্নান্দেস ও মেসন মাউন্ট। তবে আফ্রিকান নেশন্স কাপের জন্য ব্রায়ান এমবিউমো, আমাদ ডিয়েল্লো, নৌসাইর মাজরাউইকে পাবে না দলটি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com