কক্সবাজারের কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে একজন। এর আগে, ট্রলার ডুবির পরপরই অন্য ট্রলারের মাঝিমাল্লাদের সাহায্যে উদ্ধার করা হয় জীবিত ৮ জেলেকে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাতে উদ্ধার হওয়া ট্রলারের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলে ও স্থানীয়রা জানিয়েছেন, গত ৮ জানুয়ারি ‘এফবি মায়ের দোয়া’ নামে ট্রলারটি কুতুবদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। এক পর্যায়ে গভীর রাতে ট্রলারটি ডুবে গেলে আট মাঝিমাল্লা অন্য ট্রলারের সাহায্যে জীবিত উদ্ধার হয়। এরপর থেকে ৩ মাঝিমাল্লা নিখোঁজ থাকে। পরে ট্রলারটি গতকাল রাতে কুতুবদিয়া নিয়ে আসা হলে ট্রলারের ভেতরে তল্লাশি চালিয়ে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com