জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় জামায়াতে আমিরের বসুন্ধরা কার্যালয়ে দেখা করেন তিনি।
সাক্ষাৎকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষা-বান্ধব পরিবেশ অব্যাহত রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ এই সময়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। শিক্ষা ও গবেষণার স্বাভাবিক কার্যক্রম এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেন কোনোভাবেই ব্যাহত না হয়— সে বিষয়ে সবার দায়িত্বশীল ভূমিকা থাকা জরুরি।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com