ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন প্রজেক্ট ‘প্রিন্স’। চলতি বছরের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। ইতোমধ্যেই শুরু হয়েছে এর শুটিং।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকায় শুরু হয় এই বিগ বাজেটের সিনেমার প্রথম পর্বের শুট। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক আবু হায়াত মাহমুদ। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা।
পরিচালক জানান, শুটিং ইউনিট কাজ শুরু করলেও শাকিব খান আগামী সপ্তাহ থেকে অংশ নেবেন। বর্তমানে ঢাকায় চারদিনের একটি শিডিউল রাখা হয়েছে। এরপর পুরো ইউনিট উড়াল দেবে শ্রীলঙ্কায়, যেখানে সিনেমার বড় একটি অংশের দৃশ্যধারণ সম্পন্ন হবে।
এতে নারী প্রধান চরিত্রে থাকছেন কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু এবং বাংলাদেশের ছোট পর্দার দুই জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর। রয়েছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ এবং শরীফ সিরাজসহ আরও অনেকে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com