নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত ৬০টি দলের মধ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার অংশ নিচ্ছে না ৯টি দল। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ২৯টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে ১ থেকে সর্বোচ্চ ২০টি আসনে। আর ১০০ আসনে প্রার্থী দিতে পেরেছে শুধুমাত্র ৫টি দল। যদিও এবার নির্বাচনে নেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের শরীক ১৪ দল। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন পর ভোটের আমেজ ফিরে আসায় এতে প্রশ্নবিদ্ধ হবে না নির্বাচন। অন্যদিকে নিবন্ধিত হয়েও কিছু ছোট দলের নির্বাচনে অংশ না নিতে পারা ও প্রার্থী সংকটে—বড় দলগুলোর বাইরে বিকল্প শক্তি গড়ে উঠছে না বলেও মনে করেন তারা।
ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে বিগত তিন জাতীয় সংসদ নির্বাচন নিয়েই আছে বিতর্ক। ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচনে অংশ নেয়নি বিএনপি, জামায়াতে ইসলামী ছাড়াও জোট ও বাম দলগুলো। তবে ২০১৮ সালের নির্বাচনে দলগুলো অংশ নিলেও, তা অবাধ ও নিরপেক্ষ ছিল না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবার নির্বাচনে অংশ নিতে পারছে না। নির্বাচনে নেই জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ছাড়া ১৪ দলের শরীক দলগুলো।
বিশ্লেষণে দেখা যাচ্ছে, ১০০ আসনের উপরে প্রার্থী দিতে পেরেছে গণঅধিকার পরিষদ। তবে, দলগুলোর এই হিসাব অনেকটাই বদলে যাচ্ছে বিএনপি ও জামায়াতের সঙ্গে আসন ভাগাভাগির সমীকরণে। তবে নির্বাচন বিশ্লেষকরা বলছেন, এসব দলের বেশিরভাগেরই সাংগঠনিক ভিত্তি দুর্বল। মাঠপর্যায়ে কার্যক্রম সীমিত থাকলেও নির্বাচনের সময় বেশি তৎপর হয়ে উঠছে।
তিনি আরও বলেন, এ ধরনের রাজনৈতিক দল দিয়ে সমাজ ও দেশের কোনো লাভ হচ্ছে না। তারা আদৌ কার্যক্রম মাঠপর্যায়ে করে কি না—যদি পর্যবেক্ষণ করতে থাকে, এক বছর পরপর বা বছরে একবার করে এই সময়ে ভিজিট হবে। এটা একদম বিধিমালার মধ্যে যদি উল্লেখ থাকে, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাবে। তারা স্বেচ্ছায় হোক বা এই চাপে পড়ে হোক তাদের কার্যক্রম বা অফিস-আদালত ঠিক রাখবে।
অন্যদিকে, বদিউল আলম মজুমদার বলেন, ক্ষমতাশীল দলের লোকজনকে এনে তারা প্রোগ্রাম করে বিভিন্ন রকম সুযোগ-সুবিধা পাওয়ার চেষ্টা করে। তারপরে অনেকের নাম ফুটানোর জন্য করে। অনেকেই আবার এটাকে একটা খেলা হিসেবে ধরে নেয়।
এবার, জোটে নির্বাচন করলেও, দলীয় প্রতীক ব্যবহারের বাধ্যবাধকতা আছে। তাই, আদর্শ ও জনসম্পৃক্ততা ছাড়া নির্বাচনকেন্দ্রিক দল গঠনের প্রবণতা ভোটারদের মধ্যে প্রশ্ন তৈরি করবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com