Print

SomoyKontho.com

২০২৫ সালে সড়কে ঝরল ৭ হাজারের বেশি প্রাণ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১০, ২০২৬ , ২:৫২ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১০, ২০২৬, ২:৫২ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সদ্য বিদায়ী ২০২৫ সালে ৭ হাজার ৫৮৪টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৩৫৯ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১৬ হাজার ৪৭৬ জন। দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায়। অপরদিকে, সবচেয়ে কম বরিশালে।

সম্প্রতি ‘রোড সেফটি ফাউন্ডেশন’-এর বার্ষিক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

সংগঠনটি জানায়, ২০২৫ সালে রেলপথে ৫১৯টি দুর্ঘটনায় ৪৭৮ জন নিহত ও ১৫২ জন আহত হয়েছেন। অপরদিকে, নৌ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৪৯ জনের। পাশাপাশি ১২৩ জন আহত ও ৩৪ জন নিখোঁজ রয়েছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত বছর ১৮-৬৫ বছর বয়সী কর্মক্ষম মানুষ নিহত হয়েছেন ৫ হাজার ৭২৩ জন। সবশেষ বছরের তুলনায় সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি।

কেবলমাত্র মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েছে ৯ দশমিক ৭ শতাংশ। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো পথচারীর সংখ্যা ১ হাজার ৫৬৪ জন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com