নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বুধবার (১৪ জানুয়ারি) নয়াপল্টনে দলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ শঙ্কার কথা জানান
মির্জা আব্বাস বলেন, ভোটারদের বিভ্রান্ত করতে উদ্দেশ্যমূলকভাবে পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকটি ভাজের মধ্যে রাখা হয়েছে। নির্বাচন যেন পক্ষপাতমূলক না হয়; সেজন্য কমিশনকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান বিএনপির এ সিনিয়র নেতা।
তিনি বলেন, কেউ মবোক্রেসি করার চেষ্টা করলে দায়ভার তাকেই নিতে হবে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য কিছু প্রার্থী উসকানিমূলক কথাবার্তা বলছেন— এমন অভিযোগও করেন তিনি।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com