Print

SomoyKontho.com

আশুগঞ্জ উপজেলার তারূয়া ইউনিয়নে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনাই দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৫, ২০২৬ , ২:৩৮ পূর্বাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৫, ২০২৬, ২:৩৮ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূখের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া শীর্ষ ওলামা মাশয়ে সমর্থিত ও বিএনপি জমিয়ত জোট মনোনীত ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব। আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ শাজাহান সিরাজ এর সভাপতিতে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয়, আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর মিয়া, সেলিম মিয়া, জামাল মিয়া, আলম সাইমোল্লা, শামীম চৌধুরী, ইয়াকুব আলী ওসমানী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন তার আত্মত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে।তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে খেজুর গাছ মার্কাযর পক্ষে কাজ করার আহ্বান জানান।

আলোচনা শেষে দেশনেত্রীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এবং সভাশেষে তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com