Print

SomoyKontho.com

কথা রাখতে পারলো না এনসিটিবি, সব বই পেতে আরও ১৫ দিনের অপেক্ষা

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৫, ২০২৬ , ১২:২০ অপরাহ্ণ | আপডেট: জানুয়ারি ১৫, ২০২৬, ১২:২০ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ফের কথা দিয়ে কথা রাখতে পারলো না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। মাধ্যমিক ও সমমানের সব বই পৌঁছানো যায়নি শিক্ষার্থীদের হাতে। এর আগে, এনসিটিবি’র কর্মকর্তাদের সাথে নিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার জানিয়েছিলেন, ১৫ জানুয়ারির মধ্যেই সব বই দেয়া হবে। এখন সব শিক্ষার্থীর কাছে বই পৌঁছে দিতে আরও ১৫ দিন সময় চাইছে এনসিটিবি।

গত ২৮ ডিসেম্বর এনসিটিবির অডিটরিয়ামে এক অনুষ্ঠানে চলতি বছরের পাঠ্যপুস্তকের সফট কপি অনলাইনে উন্মুক্ত করে দেয়া হয়। প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা। তখন প্রশ্ন উঠে বিনামূল্যের পাঠ্যবই বিতরণে বিলম্ব হওয়ার চাপ সামলাতেই কি এত আয়োজন করে সফটকপি ওয়েবসাইটে আপলোড। তখন শিক্ষা উপদেষ্টা জানান, ১৫ জানুয়ারির মধ্যেই শতভাগ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে। আর অল্প কয়েকদিনের মধ্যে বই পৌঁছে দেয়ার কথা বলেছিল এনসটিবি।

কিন্তু এখনও প্রায় এক কোটি বই পৌঁছায়নি স্কুলে। এতে শিক্ষাবর্ষের প্রথম মাস অনেক বিষয়ের বই ছাড়াই শেষ করতে হবে শিক্ষার্থীদের।

যদিও এনসিটিবি বলছে, যথাসময়ে বই দিতে প্রিন্টার্সগুলোকে তাগাদা দিচ্ছেন তারা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মাহবুবুল হক পাটওয়ারী বলেন, আমরা একদম ছোট পর্যায়ে কাজটা শুরু করেছিলাম। এ সময় একটি প্রেস থেকে এসে জানানো হয়, রাস্তা সংস্কার কাজ চলায় তাদের প্রেসের ট্রাক ঢুকতে পারছে না। তখন আমরা সিটি কর্পোরেশনের সঙ্গে কথা বলি—কাজটি এক মাস পিছিয়ে দিলে জাতির একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা সম্ভব হবে। সিটি কর্পোরেশন বিষয়টি বিবেচনায় নিয়ে কাজের সময় পিছিয়ে দেয়।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com