Print

SomoyKontho.com

চট্টগ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৫, ২০২৬ , ১১:১৫ পূর্বাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৫, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

আগামীর সম্ভাবনা ও পরিকল্পনা নিয়ে তরুন প্রজন্মের সাথে মতবিনিময় করছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টা নাগাদ চট্টগ্রামের ‘রেডিসন ব্লু’ হোটেলে শুরু হয় এ মতবিনিময়।

এতে চট্টগ্রাম নগর এবং আশপাশের অর্ধশত কলেজ-বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৪শ’ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। সংলাপে তারেক রহমান শিক্ষা, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, কৃষিসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি তুলে ধরেন।

পাশাপাশি তরুণ-তরুণীদের পরামর্শ শুনছেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন। শিক্ষার্থীদের বিকল্প কর্মসংস্থান এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com