Print

SomoyKontho.com

ঢাবি ক্যাম্পাসে ভাসমান দোকান থেকে চাঁদাবাজির অভিযোগ, পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৫, ২০২৬ , ১১:১৭ পূর্বাহ্ণ | আপডেট: জানুয়ারি ২৫, ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ক্যাম্পাসের ভাসমান দোকান থেকে চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মিছিল আর প্রতিবাদ-সমাবেশ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে, ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাদের চাঁদাবাজির অভিযোগ তোলা হয়। এসময় হলপাড়া থেকে বিক্ষোভ মিছিল করেন ডাকসু সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন হল প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

সেখানে বক্তারা অভিযোগ করেন, বহিরাগতদের ব্যবহার করে ক্যাম্পাসে সন্ত্রাস ও চাঁদাবাজির পরিবেশ তৈরি করা হয়েছে। অভিযুক্তদের বহিষ্কার এবং বিচারের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।

একই জায়গায় পাল্টা প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল ও ছাত্রশক্তি। তাদের দাবি, নির্দিষ্ট কয়েকজন নেতার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com