Print

SomoyKontho.com

অপ্রতিরোধ্য সাবালেঙ্কা, টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে

প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩০, ২০২৬ , ৪:৫৪ পূর্বাহ্ণ | আপডেট: জানুয়ারি ৩০, ২০২৬, ৪:৫৪ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ফর্মের বাধা কাটিয়ে টেনিস তারকা এরিনা সাবালেঙ্কা টানা চতুর্থবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনে ফাইনালে উঠেছেন। ইউক্রেনের এলিনা সভিতোলিনাকে ৬-২, ৬-৩ গেমে পরাজিত করে ফাইনালে ওঠলেন এই বেলারুশ তারকা।

আগামী শনিবার তিনি নিজের পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম এবং মেলবোর্ন পার্কে তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপার জন্য লড়াই করবেন তিনি। এলেনা রিবাকিনা অথবা জেসিকা পেগুলা তার প্রতিপক্ষ হবেন।

২০০২ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা এককে টানা চারবার ফাইনালে ওঠার এই কৃতিত্ব গড়েছিলেন সুইজারল্যান্ডের মার্টিনা হিঙ্গিস।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com