Print

SomoyKontho.com

মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল খারিজ, অংশ নিতে পারবেন না নির্বাচনে

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১, ২০২৬ , ১২:৩৫ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘কুমিল্লা-৪’ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে, মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে তিনি আপিল করেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com