Print

SomoyKontho.com

আপনাদের মনের রাজ্যে রাজা হয়ে থাকতে চাই -ব্যারিস্টার কায়সার কামাল

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১, ২০২৬ , ১০:০০ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১০:০০ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

কলমাকান্দা(নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করে একটি ‘রেইনবো স্টেট’ বা রংধনু রাষ্ট্র গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

রবিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের ভরতপুর ক্যাথলিক গির্জা এলাকায় নারীদের অংশগ্রহণে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে কায়সার কামাল বলেন, “আমরা একটা রংধনু স্টেট করতে চাই- রেনবো স্টেট। রংধনুর যেমন সাতটি রঙ থাকে, ঠিক তেমনিভাবে আমাদের এই দেশকে আমরা এমন এক অবস্থায় নিয়ে যেতে চাই যেখানে গারো, হিন্দু, হাজং, মুসলিম- প্রত্যেকের অধিকার নিশ্চিত থাকবে। আমরা যেন সাম্যের ভিত্তিতে আমাদের দেশ গড়ে তুলতে পারি।”

তিনি আরও বলেন, ন্যায়বিচার ও অধিকার আদায়ের মাধ্যমেই জীবনের সার্থকতা। প্রত্যেকে যেন তার ন্যায্য পাওনা পায় এবং কেউ যেন অধিকারবঞ্চিত না হয়, সেটিই তাদের মূল লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন যে, মানুষে মানুষে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকাই এখন সময়ের দাবি।
তিনি বলেন আমি আপনাদের মনের রাজ্যে রাজা হয়ে থাকতে চাই।

বক্তব্যের এক পর্যায়ে ব্যারিস্টার কায়সার কামাল ‘গীতাবলী’ থেকে সম্প্রীতির কবিতা আবৃত্তি করেন। কবিতার চরণে তিনি উল্লেখ করেন- “মানুষে মানুষে যদি মিল হয়, শান্তি সুধা শতধার বয়ে যায়, একটু ভালোবাসার ছোঁয়া দিলে অশান্তি দূরে সরে যায়।”

তিনি আরও বলেন, “যেখানে বিষাদ ও ঘৃণা থাকে, সেখানে মানবতা থমকে যায়। আমরা যদি নিজেদের মাঝে ভেদাভেদ সৃষ্টি করি, তবে মানুষ হিসেবে আমরা পিছিয়ে পড়ব। আমাদের লক্ষ্য সবার সাথে পুনর্মিলন এবং ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখা।”

ব্যারিস্টার কায়সার কামাল তার বক্তব্যের শেষাংশে দেশবাসীকে যেকোনো ধরণের সাম্প্রদায়িক উস্কানি বা বিভাজন থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সব ধর্মের ও জাতির মানুষের সম্মিলিত অংশগ্রহণ এবং পারস্পরিক শ্রদ্ধা অপরিহার্য।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com