জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরার বনশ্রী-মেরাদিয়া এলাকায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করাসহ দুজনকে হত্যার মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। রায় ঘোষণার দিন আগামী ১৫ ফেব্রুয়ারি ধার্য করবেন ট্রাইব্যুনাল।
আজ (মঙ্গলবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।
এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ১৪ জন। মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচ আসামির সর্বোচ্চ সাজা চেয়েছেন রাষ্ট্রপক্ষ।
এদিকে, জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে ২৩ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে দুটি অভিযোগ আনা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com