বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাসার কাজের জন্য মানুষ অভিজ্ঞ লোক খোঁজে, তেমনি দেশ পরিচালনার জন্যও মানুষের দরকার বিএনপিকে।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হাতিরঝিলে পেশাজীবীদের এক নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, জনগণের চাহিদার চেয়েও বেশি কাজ করবে বিএনপি। নারীদের জন্য নিরাপদ আবাস ও যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
বিএনপির এই নেতা বলেন, বিশ্ব প্রতিযোগিতায় টিকতে হলে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে। শিল্প বাঁচাতে হবে। দেশের অর্থনীতি উন্নয়ন হলে বাংলাদেশ সমৃদ্ধ হবে। পরিবহন শ্রমিকদের ভর্তুকি দিয়ে হলেও বীমার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com