Print

SomoyKontho.com

নির্বাচিত সংসদ সদস্যদের সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৫, ২০২৬ , ৯:৪৩ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

যেহেতু স্পিকার ও ডেপুটি স্পিকারদের মধ্যে একজন নিখোঁজ আর আরেকজন জেলে আছেন এবং তারা পদত্যাগও করেছেন তাই তাদের দ্বারা নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ পাঠ করানোর সুযোগ নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের সামনে দুটি অপশন আছে। রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি শপথ পড়াতে পারবেন। উদাহরণ হিসেবে হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন। এটা যদি না হয়, তাহলে আমাদের যিনি প্রধান নির্বাচন কমিশনার আছেন, তিনিই শপথ পড়াবেন। সে ক্ষেত্রে একটা সমস্যা আছে, তিনদিন অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করতে চাই না, আমরা নির্বাচন হওয়ার পর যত দ্রুত সম্ভব শপথগ্রহণের ব্যবস্থা করতে চাই।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com