Print

SomoyKontho.com

সরকারের কাছে আসতে হবে না, সেবা পৌঁছে যাবে নাগরিকের কাছে: প্রধান উপদেষ্টা

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৬, ২০২৬ , ২:১১ পূর্বাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ২:১১ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

সরকারি কোনো প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না এবং নাগরিক সেবার পদ্ধতি এমনভাবে দক্ষ করতে হবে যাতে ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে ঝুলে না থাকে। এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন আমাদের লক্ষ্য একটাই নাগরিক কোনো ব্যক্তির কাছে যাবে না, সরকারের কাছে যাবে না। সরকারের সার্ভিস পৌঁছে যাবে নাগরিকের কাছে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক মূল্যায়ন সংক্রান্ত প্রতিবেদন জমা দেয় তার কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ)। এ সময় এক বৈঠকে তিনি একথা বলেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com