Print

SomoyKontho.com

আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু হবে

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৭, ২০২৬ , ২:৪৪ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ২:৪৪ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

২০২৬ সালের (১৪৪৭ হিজরি) হজ মৌসুমের জন্য আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব। শনিবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়।

দেশটির হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা করেছে, হজ কার্যালয়গুলোর জন্য তৈরি করা বিস্তারিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হজ্জের প্রস্তুতি এবং সেবার মান উন্নয়নে দেশটির মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com