প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আমাদের জন্য এখন চ্যালেঞ্জ সুষ্ঠুভাবে ভোটগ্রহণ। আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল (গুরুত্বপূর্ণ)।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে গতকাল শনিবার যমুনায় উচ্চপর্যায়ের এক বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। শনিবার রাতে যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে এসব তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম
প্রেস সচিব বলেন, সারা দেশে যেভাবে নির্বাচনী প্রচার চলছে, তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, যেভাবে নির্বাচনী প্রচার চলছে তা শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও উৎসাহব্যঞ্জক। কেউ কারও বিরুদ্ধে কটু কথা বলছে না, কোনো অভদ্র আচরণও দেখা যাচ্ছে না। এটি দেশের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য একটি অত্যন্ত ইতিবাচক পরিবর্তন।
শফিকুল আলম বলেন, এখন পর্যন্ত নির্বাচন আয়োজনের প্রস্তুতি খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আমরা সন্তুষ্ট, আমরা খুবই খুশি। তবে সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে তিনি সুষ্ঠু ও নির্ভুলভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার বিষয়টি উল্লেখ করেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com