ভোট সামনে রেখে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি এবং নির্বাচনবিরোধী কার্যক্রমকে কেন্দ্র করে দেশের জন্য গুরুতর ঝুঁকি দেখা দিয়েছে। বিষয়টি তুলে ধরেছে স্বচ্ছতা সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
রোববার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান
প্রার্থীরা নির্বাচনী ব্যয়সীমা মানছেন না— এমন অভিযোগ করে তিনি বলেন, অনলাইন অফলাইন প্রচারণাসহ নির্বাচনের প্রতিটি স্তরে প্রার্থীরা আচরণবিধি ব্যাপকভাবে লঙ্ঘন করছে।
এসময় অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের ঘাটতি দৃশ্যমান বলেও মন্তব্য করেন তিনি।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com