কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শহীদ জুলাই যোদ্ধা সোহাগ মিয়ার পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান।
বাংলাদেশ সরকার ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ যোদ্ধার পরিবারের জন্য উপহার হিসেবে এই ঘর নির্মাণ করা হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, শহীদ পরিবারের আবাসন নিরাপত্তা নিশ্চিত করতেই সরকারের এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মাসুদুর রহমান বলেন, “শহীদ জুলাই যোদ্ধারা দেশের জন্য যে আত্মত্যাগ করেছেন, তা কখনো শোধ হওয়ার নয়। তাদের পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব ও নৈতিক কর্তব্য।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম এবং উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান।
স্থানীয়রা জানান, এই ঘর নির্মাণের মাধ্যমে শহীদ সোহাগ মিয়ার পরিবার একটি নিরাপদ ও সম্মানজনক আবাসনের নিশ্চয়তা পাচ্ছে, যা তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com