Print

SomoyKontho.com

২০৮ আসনে বিএনপি ও জামায়াত জোট জিততে পারে ৪৬টিতে: ইএএসডি’র জরিপ

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৯, ২০২৬ , ১০:২০ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১০:২০ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ভোটের বাকি আর মাত্র দুই দিন। এমন সময় এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (EASD) প্রকাশ করলো ভোটের সম্ভাব্য ফল নিয়ে তাদের জরিপ। যেখানে উঠে আসা তথ্যে জামায়াতে ইসলামীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিএনপি।

দেশের ৩০০টি সংসদীয় আসনের ৪১,৫০০ জন মানুষের মতামতের ভিত্তিতে এই জরিপটি তৈরি করা হয়েছে।

তথ্যনুযায়ী, অধিকাংশ ভোটার বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান এবং দলটির শীর্ষ নেতা তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করেন।

জরিপ বিশ্লেষণে দেখা যায়, তরুণ প্রজন্ম ও নারী ভোটারদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রবল এবং সাবেক আওয়ামী লীগ সমর্থকদের একটি বড় অংশ এখন বিএনপি-কে সমর্থন দিচ্ছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com