Print

SomoyKontho.com

বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১০, ২০২৬ , ১২:৩৬ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

রাজধানীতে জাতীয় প্রেস ক্লাব থেকে দৈনিক দিনকালের সাংবাদিক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, পরিবারের উপস্থিতিতে সকালে প্রেস ক্লাবের শৌচাগারের তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।

 

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com