Print

SomoyKontho.com

কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১১, ২০২৬ , ২:১৮ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ২:১৮ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ভোটকেন্দ্রের পাশ থেকে ককটেল সদৃশ ৯টি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াকান্দি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে একটি চায়ের দোকানের পেছন থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, কেন্দ্রের পাশে একটি ফসলের জমিতে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা ব্যাগ দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি  পুলিশকে জানানো হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোম ডিসপোজাল টিম ৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে নিষ্ক্রিয় করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com