Print

SomoyKontho.com

চট্টগ্রামের চন্দনাইশে সাড়ে ১০ লাখ টাকাসহ আটক ২, স্বতন্ত্র প্রার্থীর কর্মী দাবি

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১১, ২০২৬ , ২:২১ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ২:২১ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশ এলাকায় সাড়ে ১০ লাখ ৫০ হাজার টাকা ও  একটি মাইক্রোবাসসহ ২ জনকে আটক করেছে সেনাবাহিনী।

আটক ওই ২ জনের দাবি, তারা চট্টগ্রাম-১৪ আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুল হকের সমর্থক। ওই টাকা প্রার্থীর পোলিং এজেন্টদের জন্য বহন করা হচ্ছিল বলেও জানায় তারা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার পর সময় চন্দনাইশ পৌরসভার আবদুল বারী হাট থেকে তাদের আটক করা হয়।

আটকের পর বিষয়টি চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়। পরবর্তীতে মাইক্রোবাসসহ তাদের চন্দনাইশ থানায় প্রেরণ করে সেনাবাহিনী।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com