Print

SomoyKontho.com

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১২, ২০২৬ , ১২:১৫ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

য়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দায়িত্ব পালনকালে মো. মুজাহিদুল ইসলাম (৫০) নামে এক পোলিং অফিসার মারা গেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সরাইল সদরের জেলা পরিষদের অডিটোরিয়ামে দায়িত্ব পালনের সময় তিনি মারা যান। মোজাহিদুল ইসলাম সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ইসলামী ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন।

এই পোলিং অফিসারের মৃত্যুর খবর নিশ্চিত করে সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল হক জানিয়েছেন, ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পরই মোজাহিদুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com