Print

SomoyKontho.com

হাতিয়ায় বিটিভির সাংবাদিককে কুপিয়ে জখম

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১২, ২০২৬ , ১:১১ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১:১১ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সংগ্রহের সময় এ ঘটনা ঘটে । তার সাথে থাকা মোটরসাইকেল চালক সাকিবও  হামলার শিকার হন।

স্থানীয় সূত্র জানায়, মিরাজ উদ্দিন গামছাখালী এলাকায় সংবাদ সংগ্রহের কাজে গিয়েছিলেন। সেখানে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হামলাকারীরা চিহ্নিত ক্যাডার ‘পিচ্চি আজাদ’-এর অনুসারী।

গুরুতর আহত অবস্থায় মিরাজ উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সঙ্গে থাকা বাইক চালক সাকিবও বর্তমানে চিকিৎসাধীন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com