Print

SomoyKontho.com

১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে: মির্জা ফখরুল

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৩, ২০২৬ , ১১:৩৩ পূর্বাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে তিনি এ কথা জানান।

দলের নিরঙ্কুশ বিজয় জনগণের ভালোবাসা বলে জানান ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য।

মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের দল। ফ্যাসিস্ট শক্তির ফলে উগ্রবাদের উত্থান হয়েছে। এ কারণে দলগুলোর ওপর নিপীড়ন চালানো হয়েছিল। তবে সেই জায়গা থেকে জামায়াতে ইসলামী ভালো করেছে বলে মনে করেন তিনি।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com