Print

SomoyKontho.com

আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২২, ২০২৬ , ১২:২৬ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

পাকিস্তানে সম্প্রতি একাধিক আত্মঘাতী হামলার পর আফগানিস্তানের ভেতরে বিমান হামলা চালিয়েছে ইসলামাবাদ। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, হামলায় ক্যাম্প ও আস্তানা লক্ষ্যবস্তু করা হয়েছে। সেগুলো সাম্প্রতিক হামলার সঙ্গে জড়িত গোষ্ঠীগুলোর ব্যবহৃত ঘাঁটি ছিল।

রোববার আলজাজিরার খবরে বলা হয়, ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে বহু মুসল্লি নিহত হওয়ার ঘটনার পর এই অভিযান চালানো হয়। তবে আফগানিস্তানের তালেবান সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। আফগান সূত্র জানিয়েছে, রোববার সীমান্তবর্তী দুটি প্রদেশে হামলা হয়েছে। কারা হামলা করেছে সে সম্পর্কে বেশি কিছু জানা সম্ভব হয়নি।

 

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com