Print

SomoyKontho.com

রাজধানীতে লেগুনা-বাস সংঘর্ষে নিহত ২

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২২, ২০২৬ , ২:২২ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ২:২২ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মীর হাজারীবাগের গুন্ডিগড় নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। যাত্রীবাহী একটি লেগুনাকে দ্রুতগতির বাস চাপা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ১ জন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com