Print

SomoyKontho.com

অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৫, ২০২৬ , ৩:৫৩ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

পারিবারিক কারণে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে অব্যাহতিপত্রে স্বাক্ষর করে পুলিশ সদরদপ্তরে পাঠিয়েছেন তিনি।

শেখ মো. সাজ্জাত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছি।

ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে ২০২৪ সালের ২১ নভেম্বর দায়িত্বভার গ্রহণ করছিলেন শেখ মো. সাজ্জাত আলী।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ নভেম্বর শেখ মো. সাজ্জাত আলীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল।

চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও তাকে দুই বছরের জন্য চুক্তিতে এই পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com