Print

SomoyKontho.com

তালেবানের ২২৮ জনকে হত্যার দাবি পাকিস্তানের

প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৭, ২০২৬ , ৫:২২ অপরাহ্ণ | আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

এবার পাকিস্তানের হামলায় তালেবানের ২২৮ জন নিহত ও ৩১৪ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর এমন দাবি করেছে তাদের সামরিক মুখপাত্র। খবর আল জাজিরার।

তার দাবি, পাকিস্তান ৭৪টি তালেবান পোস্ট ধ্বংস করেছে এবং ১৮ জনকে আটক করেছে। এতে পাকিস্তানের ২৭ জন আহত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে আজ সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি ১৩৩ তালেবান যোদ্ধা নিহত ও ২০০ জনের বেশি আহত হওয়ার দাবি করেছিলেন।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com