আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনা ঘিরে গভীর উদ্বেগ জানিয়েছে চীন। উভয় পক্ষকে সংলাপ ও আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে বেইজিং। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিজস্ব কূটনৈতিক মাধ্যম ব্যবহার করে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। উত্তেজনা কমিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করতে প্রস্তুত বলেও জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com