Print

SomoyKontho.com

খামেনি হত্যার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, ইরানে অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন

প্রকাশিত হয়েছে: মার্চ ১, ২০২৬ , ৪:০৬ অপরাহ্ণ | আপডেট: মার্চ ১, ২০২৬, ৪:০৬ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালিয়ে হত্যা করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে। হামলায় দেশটির কয়েকজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাও প্রাণ হারিয়েছেন। ঘটনার পর মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ইরানের বিভিন্ন প্রদেশে হামলা চালানো হয়েছে। দেশটির ৩১টি প্রদেশের মধ্যে ২৪টিতে আঘাত হানা হয়েছে বলে জানানো হয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত ২০১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা। দক্ষিণ ইরানের একটি মেয়েদের স্কুলে বিস্ফোরণে বহু হতাহতের খবর পাওয়া গেছে।

খামেনি নিহত হওয়ার পরপরই পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলে। তেল আবিবে আবাসিক ভবন ধ্বংসের খবর পাওয়া গেছে।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com