Print

SomoyKontho.com

মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ১৬৫ স্কুল শিক্ষার্থীর দাফন সম্পন্ন ইরানে

প্রকাশিত হয়েছে: মার্চ ৪, ২০২৬ , ১২:৪৭ অপরাহ্ণ | আপডেট: মার্চ ৪, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ

সময়কন্ঠ ডেস্ক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের স্কুলে হামলায় নিহত ১৬৫ ছাত্রী ও কর্মীদের দাফন সম্পন্ন করেছে ইরান।

শনিবারের (২৮ ফেব্রুয়ারি) ওই হামলাটি ছিল ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের প্রথম দিন। তেহরানের বিরুদ্ধে চলমান এই অভিযানে এটিই এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী ঘটনা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ওই এলাকায় ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো হামলার বিষয়ে তারা অবগত নয়। তবে, গাজায় চলমান যুদ্ধে বেসামরিক ফিলিস্তিনিদের ওপর প্রাণঘাতী হামলার দায় ইসরায়েল বারবার অস্বীকার করেছে। যদিও পরে প্রমাণ সামনে এলে অনেক ক্ষেত্রে সেসব ঘটনাকে ‘অনিচ্ছাকৃত’ বলে উল্লেখ করেছে আইডিএফ।

মিনাবে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে ইচ্ছাকৃতভাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল বা অন্য কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালানো যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত।

প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: somoykontho@gmail.com